ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
গাজায় ‘ফ্রিডম জোন’ চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ডুয়া ডেস্ক: গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নিলে ভালো হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে গাজা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তিনি।
ট্রাম্প বলেন, “গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, যেগুলো আমি ভালো মনে করি। চলুন গাজাকে একটি ‘ফ্রিডম জোন’ হিসেবে গড়ে তুলি। যুক্তরাষ্ট্র সেখানে যুক্ত হোক। আমি গর্বিত হবো যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় এবং এটিকে একটি নিরাপদ অঞ্চলে পরিণত করে, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। গাজার সমস্যা কখনোই সঠিকভাবে সমাধান হয়নি।”
তবে গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবিলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি ছিল মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা। মনে রাখুন, ৭ অক্টোবর শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং বিশ্বের জন্যই একটি বিভীষিকাময় দিন ছিল। হামাসকে অবশ্যই মোকাবিলা করতে হবে।”
ট্রাম্পের এসব মন্তব্য নতুন করে গাজা পরিস্থিতি ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ