ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সৌদি আরব থেকে ফেরত গেল ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক
ডুয়া ডেস্ক: গত ১৬ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৩ জনকেই ফেরত পাঠিয়েছে সৌদি আরব। খবর ডন এর।
বুধবার (১৪ মে) জাতীয় পরিষদে উপস্থাপিত এক প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সাল থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং ওমান থেকে এসব ভিক্ষুকদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরব ছাড়াও ইরাক থেকে ২৪২ জন, মালয়েশিয়া থেকে ৫৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৯ জন পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া, ২০২৫ সালের মধ্যে বিভিন্ন দেশ থেকে আরও ৫৫২ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব ফেরত পাঠিয়েছে ৫৩৫ জন, সংযুক্ত আরব আমিরাত ৯ জন এবং ইরাক ৫ জন ভিক্ষুককে।
এই তথ্য তুলে ধরে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ড ও সামাজিক চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার