ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জোর করে তালা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল ও বিভিন্ন বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বিভিন্ন বাম ছাত্রসংগঠনের একদল নেতাকর্মী প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। তারা ভবনের বিভিন্ন কক্ষে গিয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বাইরে বেরিয়ে যেতে বলেন। নেতাকর্মীদের চাপের মুখে কর্মকর্তা-কর্মচারীরা ভবন ত্যাগে বাধ্য হন। ঘটনার সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভবনে উপস্থিত ছিলেন না।
বেলা পৌনে ১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থী কলা ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দিয়েছেন। এ ছাড়াও আন্দোলনকারীরা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কথা।
এসময় কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন, তারা (ছাত্রদল ও বাম) এসেই বলতেছে কোনো কার্যক্রম চলবে না, সব বন্ধ থাকবে। সবাই বেরিয়ে যান।
শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর (২৫) হত্যার ঘটনায় প্রশাসনের অর্ধবেলা শোক দিবস প্রত্যাখান করে পূর্ণবেলা ক্লাশ-পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ভিসি ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। একইসঙ্গে সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতএর দাবি জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার এবং সব প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাবির উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)