ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সাড়ে ৫ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন অবস্থানে দেশের শেয়ারবাজার
ডুয়া নিউজ : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। পতনের ধারাবাহিকতায় এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮১ পয়েন্টে, যা গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর ডিএসইর সর্বনম্নি সূচক ছিল ৪ হাজার ৭৭৯ দশমিক ১৯ পয়েন্ট। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসই৩০ ২০ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৪২টি, কমেছে ৩১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা। যা ৯ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৯ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯১ কোটি ৭ লাখ ১৫ হাজার টাকা। ব্যাপক দরপতনের মধ্যে গতকালের তুলনায় আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার টাকার।
প্রসঙ্গত, গত সাড়ে ৫ বছরের মধ্যে টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ২০২১ সালে ১৬ আগস্ট। এদিন ডিএসইতে ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ৪৮ দশমিক ৯২ পয়েন্ট।
গত সাড়ে ৫ বছরের মধ্যে ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ২০২১ সালের ১০ অক্টোবর। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্ট।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৭ দশমিক ১৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৭১ দশমিক ৪৬ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের