ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বয়কটের মুখে আমির খানের নতুন সিনেমা
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে এবার বয়কটের মুখে পড়েছে আমিন খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। ট্রেলার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নেটিজেনদের রোষে পড়েছে আমির খান।
গত মঙ্গলবার প্রকাশ পায় সিনেমার ট্রেলার; আর এরপর থেকেই বয়কটের মুখে সিনেমাটি।
যদিও সিনেমার কোনো দৃশ্যের কারণে বয়কটের মুখে পড়েনি। ‘সিতারে জামিন পার’ এর ঝলক প্রকাশ্যে আসতেই নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন ২০২০ সালের একটি ঘটনা। তখন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। সেই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমাইন এরদোয়ানের সঙ্গে দেখা করেন।
তখন দুজনের খোশগল্পে মেতে ওঠার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। ভারতের ‘শত্রু’ দেশ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন এত ঘনিষ্ঠতা, সেই নিয়ে আক্রমণের মুখে পড়েন আমির।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে একতরফাভাবে দোষারোপ করে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। এই অভিযানে পাকিস্তানকে খোলাখুলিভাবেই সাপোর্ট করে তুরস্ক। পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা টেনেই আমিরের নতুন ছবি বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবিটি ‘তারে জমিন পার’, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তখনই আমির সিদ্ধান্ত নিয়েছিলেন ছবিটির একটি সিক্যুয়েল তৈরি করবেন। অবশেষে সেই পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে। আসছে ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’।
আগামী ২০ জুন বড় পর্দায় মুক্তি পাবে আমির খানের এই নতুন ছবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল