ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি শিক্ষার্থী সাম্য হ-ত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িত প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত সাম্যের ঘটনায় মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা, বিশেষ করে রাজাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মো. তামিম হাওলাদার (৩০), পিতা এরশাদ হাওলাদার, মাদারীপুর সদর।
পলাশ সরদার (৩০), পিতা কালাম সরদার।
সম্রাট মল্লিক (২৮), পিতা যতীন্দ্রনাথ মল্লিক, ডাসার থানা।
বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, ঘটনার সঙ্গে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাদের আদালতে পাঠানো হবে। নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
ঘটনার বর্ণনায় সাম্যের সহপাঠী বায়েজিদ বলেন, “আমরা তিনজন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম, তখন হঠাৎ ৮-১০ জনের একটি দল আমাদের ঘিরে ফেলে এবং কোনো কিছু না বলেই হামলা চালায়। সাম্যকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়, প্রচণ্ড রক্তক্ষরণে সে মাটিতে লুটিয়ে পড়ে।” পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন এবং ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল