ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-সাংবাদিকদের সরাসরি রাজনীতি করা উচিত না: ড. কামরুল
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কামরুল হাসান মামুন বলেছেন, শিক্ষক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও সরাসরি রাজনীতি করা উচিত না। এদের উচিত রাজনীতিবিদদের পথে রাখা।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) তাঁর ভেরিফায়েড় ফেজবুক পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড.কামরুল তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতি থেকে নীতি নৈতিকতা বিতাড়িত হতে থাকে যখন থেকে ব্যবসায়ীরা সরাসরি রাজনীতিতে ঢুকতে শুরু করেন। এক সময় জহিরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি কখনো কোনো রাজনীতিতে জড়াননি। এখন ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে রাজনীতিকে ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার শুরু করেন।
তিনি আরো লেখেন, সালমান এফ রহমান এর সবচেয়ে বড় উদাহরণ। এই ব্যবসায়ী রাজনীতিতে ঢুকে কি পরিমাণ লুটপাট আর দুর্নীতি করেছে তা আমরা দেখেছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে একটা কথা আছে। ব্যবসায়ীরা রাজনীতি করলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। শুধু ব্যবসায়ী না। শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও সরাসরি রাজনীতি করা উচিত না। এদের উচিত রাজনীতিবিদদের পথে রাখা।
তিনি বলেন, যেই দলই দেশের স্বার্থবিরোধী কিছু করবে দল মতের ঊর্ধ্বে উঠে এই তিন প্রফেশনের মানুষদের উচিত প্রতিবাদ জানানো। এরা হবে শরীরের শ্বেত কণিকার মতো। সমাজের যতো ক্ষতিকর ব্যাক্টেরিয়া, ভাইরাস আছে তাদের বিরুদ্ধে ফাইট করা।
এসব ক্ষেত্রে সংস্কার না করলে আগামীতে সুন্দর বাংলাদেশ কখনো বানানো সম্ভব না বলেও তিনি যোগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?