ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
আরেক বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবি
ডুয়া ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
আজ সোমবার (১২ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় নানা অনিয়মের অভিযোগে উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগ চান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, “ভিসির অপসারণ চেয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি মানা নিয়ে তালবাহানা করছেন। দাবি আদায়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরতরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।”
এদিকে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা বলেন, “উপাচার্য যোগদানের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন হয়নি। তার অপসারণের জন্য তারাও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।”
অবস্থান কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা ক্যাম্পাস এবং সামনের সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে, গত ৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তার বাসভবনে তালা লাগিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর এক দিন আগে, ৬ মে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন ঘোষণা করেন, যার ফলে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শুরুতে ২২ দফা, পরে তা ৪ দফায় নামিয়ে এনে বর্তমানে এক দফা—উপাচার্যের পদত্যাগ—দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)