ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বেনজিরের স্ত্রীর বুর্জ খলিফার ফ্ল্যাট ক্রোক
ডুয়া ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক এবং দুটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। ফ্ল্যাটগুলোর একটি দুবাইয়ের আল ওয়াসি এলাকায় এবং অন্যটি বুর্জ খলিফায় অবস্থিত।
আজ সোমবার (১২ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
সেই দিন দুদকের উপপরিচালক জয়নাল আবেদীন আদালতে এ আবেদন দাখিল করেন। আবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি ১৭ লাখ ৩৩৬ টাকার সম্পদ গোপন এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
অভিযোগে বলা হয়, জিসান মির্জা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত উপায়ে অর্জিত অর্থ অবৈধভাবে পাচার করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এই অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় জিসান মির্জার স্থাবর সম্পত্তি হস্তান্তর বা বিক্রি রোধে তা ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি