ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
হাদি হ'ত্যার আসামিদের ফেরাতে কাজ করছে পুলিশ: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত এবং ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
সোমবার (৯ মার্চ) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, "ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে আমরা কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রক্ষা করছি। আশা করছি অচিরেই তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।"
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলী হোসেন ফকির বলেন, "চাঁদাবাজদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি থানাকে 'জিরো কমপ্লেইন সেন্টার' হিসেবে গড়ে তোলা হবে।"
পুলিশের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "পুলিশের পদোন্নতি ও পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি চলবে না। সৎ ও যোগ্যরাই নেতৃত্বে থাকবেন। কতিপয় সদস্যের জন্য পুরো বাহিনীর দুর্নাম হতে দেওয়া হবে না। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।"
জনসাধারণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি আরও বলেন, "পুলিশ কোনো অতিউৎসাহী ভূমিকা পালন করবে না। তবে কোনো নিষিদ্ধ সংগঠন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।" এছাড়া দ্রুত বিচার নিশ্চিতে প্রতিটি থানায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)