ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা
‘র্যাব পুনর্গঠিত হচ্ছে, পুলিশের কাছে থাকবে না মারণাস্ত্র’
ডুয়া ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “র্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না।”
তিনি আরও জানান, “আসন্ন ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। তবে কোনো ধরনের বেআইনি দাবি বরদাশত করা হবে না, প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
গরুর হাটে চাঁদাবাজি রোধে প্রতিটি হাটে ১০০ জন করে আনসার মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে যাত্রীরা যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সড়কে চাঁদাবাজির মতো ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি