ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পরীক্ষায় অনুত্তীর্ণদের নিয়ে ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের জন্য আয়োজিত বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) কর্তৃক গৃহীত এই পরীক্ষার ফল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ৮৮ শতাংশ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তবে, অনুত্তীর্ণ ১২ শতাংশ কর্মকর্তাকে বাদ দেওয়া হচ্ছে না।
ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এই কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ সমাপ্তির পর তাদের পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের মূল্যায়নের মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা আরও উন্নত হবে এবং ব্যাংকের সেবার মান বাড়াতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা