ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
'প্রতিমা বিসর্জনে বাড়তি ফোর্স ও গোয়েন্দা থাকবে রাজধানীতে'
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীতে বাড়তি পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, যেখানে প্রতিমা বিসর্জন হবে, সেখানে এরইমধ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকসংখ্যক পুলিশ ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্য নিয়োজিত থাকবেন। তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো আশঙ্কা নেই।"
নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, "যারা সাঁতার জানেন না তাদের নৌকায় না ওঠাই ভালো। এছাড়া যারা সাঁতার জানেন, তারাও লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠবেন। যাতে কোনও বিপদ-আপদ না ঘটে।"
ঢাকার পুলিশপ্রধান উল্লেখ করেন, ঢাকায় ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। তিনি বলেন, "আজ নবমী, আগামীকাল বিসর্জন। এখনও পর্যন্ত কোনও জায়গায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি, যাতে সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদফতর ও ডিএমপি সদরদফতরে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।
ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, "মণ্ডপে মণ্ডপে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন তারা অনেক খুশি। আগামীকালও দিনেও একই পরিবেশে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।"
তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, "এ দেশে শত শত বছর ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ভাই-বোনের মতো একত্রে বসবাস করে আসছি। সম্প্রীতি যেন নষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যেন নষ্ট না করে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।"
মণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট