ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ পেস আক্রমণের নতুন দায়িত্বে শন টেইট
ডুয়া ডেস্ক: গুঞ্জনটাই হলো বাস্তব, বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট।
আজ (১২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সাবেক এই গতিময় পেসারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্দ্রে অ্যাডামসের বিদায়ের পর থেকেই নতুন বোলিং কোচ হিসেবে টেইটের নাম ঘুরেফিরে আসছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে আগামী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তিবদ্ধ হলো বিসিবি। চলতি মাসের শেষে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন ৪২ বছর বয়সী টেইট।
বাংলাদেশে যোগ দেওয়ার আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের জাতীয় দলে কাজ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রয়েছে তার বিস্তৃত অভিজ্ঞতা। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ থেকে শুরু করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল), ইংলিশ কাউন্টি এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কোচিং করিয়েছেন টেইট।
সর্বশেষ বিপিএলে চিটাগাং কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। যদিও আগেও বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন টেইট, পরে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান।
এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে দারুণ উচ্ছ্বসিত টেইট বলেন, এখনই সঠিক সময় বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হওয়ার। তরুণ ফাস্ট বোলারদের নিয়ে কাজ করার সুযোগ রোমাঞ্চকর। ফিল সিমন্সের মতো অভিজ্ঞ কোচের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছি। সামনে আমাদের যাত্রা চ্যালেঞ্জিং হলেও দারুণ সম্ভাবনাময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল