ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে মোদি
ডুয়া ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দিল্লিতে নিজের বাসভবনে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের পাশাপাশি তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের উপস্থিতি বৈঠকটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এছাড়া বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান—ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান রবি সিনহা।
এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ভারত-পাকিস্তান সীমান্তে টানা চার দিন ধরে চলা সংঘর্ষের পর দুই দেশ সাময়িকভাবে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়েছে। শনিবার এই সমঝোতা হওয়ার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।
বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে আরও কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার