ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
টেস্ট থেকে ইতি টানলেন কোহলি
ডুয়া ডেস্ক: বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছিলেন । তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে অনুরোধ করেন। কিন্তু কোহলি নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার ইতি টানলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। সেই পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো।’
তিনি আরও লেখেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’
ভারতের হয়ে কোহলি ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বিসিসিআইকে কদিন আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই কোহলি টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন । সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে