ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
‘রাজনীতিবিদরা চান ক্ষমতায় নিয়ে যাওয়ার পরিবর্তন’
ডুয়া ডেস্ক: রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার পরিবর্তন চান, সম্যতা ও ন্যায্যতার পরিবর্তন চান না বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “আমরা পরিবর্তনের মাধ্যমে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করছি। স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, সে অনুযায়ী আইন ও ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে রাজনীতিবিদরা এমন পরিবর্তনই চান, যা তাদের ক্ষমতায় নিয়ে যেতে সহায়তা করবে; সাম্যতা ও ন্যায্যতা তৈরির মতো পরিবর্তনে তাদের আগ্রহ নেই।”
আজ রবিবার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট: এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশন’ শীর্ষক এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, “আমরা পরিবর্তনের মাধ্যমে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করছি। স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, সে অনুযায়ী আইন ও ব্যবস্থা করার চেষ্টা করছি। যেসব কারণে স্বৈরাচার সৃষ্টি হয়, সেগুলো পরিবর্তনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, সে বিষয়ে সুপারিশ করেছি। কিন্তু রাজনীতিবিদরা চান সেই পরিবর্তন, যা তাদের ক্ষমতায় যেতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, “দলগুলো থেকে প্রস্তাব এসেছে, সংসদে উচ্চকক্ষ থাকবে। কিন্তু নিম্নকক্ষে তাদের যেমন অবস্থান থাকবে, উচ্চকক্ষেও তেমনই থাকবে। তাহলে সংস্কার কোথায়? নারী আসন ৫০ থেকে ১০০ করার বিষয়ে অধিকাংশই একমত, কিন্তু তারা চান পদ্ধতিটা আগের মতোই থাকুক—যেখানে নিজেদের আত্মীয়স্বজন আর টাকা খেয়ে নারী আসন দেয়া হয়।”
পরিবেশ যদি বাসযোগ্য না হয়, তাহলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি। এজন্য সরকার, সাধারণ মানুষসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে