ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কাশ্মির বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে হামলার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে দুই দেশের মধ্যে গত কয়েকদিন ধরেই ব্যাপক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশই যুদ্ধবিরতি করতে রাজি হয়। তবে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান।
পাকিস্তানি দৈনিক ডনের লাইভ প্রতিবেদন অনুসারে, ‘পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ভারত-পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিকে স্বাগত জানানো হয়েছে।’
বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতাকে সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভূমিকা পালন করেছে, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি; এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “জম্মু ও কাশ্মীর বিরোধের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি - এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা, দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি ও নিরাপত্তার জন্য এর গুরুতর প্রভাব রয়েছে।”
এতে বলা হয়, “পাকিস্তান পুনর্ব্যক্ত করে যে, জম্মু ও কাশ্মীর বিরোধের যে কোনো ন্যায়সঙ্গত ও স্থায়ী নিষ্পত্তি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যার মধ্যে তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।”
বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, “পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার জন্যও উন্মুখ, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর