ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আ.লীগের সাবেক এমপি সেলিনা ইসলাম পাপুল গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী এবং একাদশ জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১০ মে) ডিবির একটি বিশেষ টিম তাকে আটক করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
সেলিনা ইসলাম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিনের দায়ের করা মামলায় শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী সেলিনা ইসলামসহ চারজনের বিরুদ্ধে প্রায় ১৪৮ কোটি টাকা অর্থ পাচার এবং ২ কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী