ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে হঠাৎ আগুনে আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লেগেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডিতে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল কি না—তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।
উল্লেখ্য, এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকাতেও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উভয় বাসই ভিক্টর পরিবহনের ছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা