ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর সব অনুষ্ঠানে জাতীয় সংগীত বাধ্যতামূলক করতে উপাচার্যকে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সকল অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন নির্বাচিত কয়েকজন সদস্য।
আজ সোমবার (১০ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে তার কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমাসহ বিভিন্ন হল সংসদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংগীত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের চেতনা, ঐকা ও গৌরবের প্রতীক। এটি আমাদের দেশপ্রেম, জাতীয়তাবোধ ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের সর্বোচ্চ প্রকাশ। বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" আমাদের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত। জাতীয় সংগীত জাতির শ্রদ্ধা, ঐক্য ও দেশপ্রেমের প্রতীক হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহে পরিবেশিত হয়ে থাকে।
'কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে, ডাকসু ও বিভিন্ন হল সংসদ কর্তৃক আয়োজিত বহু অনুষ্ঠানেই জাতীয় সংগীত পরিবেশ করা হচ্ছে না। এটি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধের বিকাশে অনাকাঙ্ক্ষিত ঘাটতি সৃষ্টি করছে, যা ডাকসুর গঠনতন্ত্রের ধারা ২ (উদ্দেশ্য ও লক্ষ্য)-এর (ক) উপধারা "স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ ও লালন করা"-এর সঙ্গে সাংঘর্ষিক।'
আবেদন জানিয়ে বলা হয়, ভবিষ্যতে ডাকসু ও হল সংসদের সকল আনুষ্ঠানিক সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব কিংবা অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনায় জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নির্দেশনা প্রদান করার ব্যবস্থা হোক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ