ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় সহাবস্থানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টির চেষ্টা করা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য প্রকাশ করা হয়।
একই সময়ে, রাজধানীতে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র্যাবের সঙ্গে সমন্বয় করে রাজধানীজুড়ে অভিযান জোরদার করা হয়েছে।
সরকার জানিয়েছে, রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং ধর্মীয় সহাবস্থানে বিঘ্ন ঘটালে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছে।
সোমবার রাজধানীর চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং লেখক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান সংলগ্ন সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
এছাড়া মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি বিস্ফোরণ ঘটে। ধানমণ্ডি ২৭ নম্বর প্রধান সড়কের মাইডাস সেন্টারের সামনে এবং ধানমণ্ডি-৯-এর ইবনে সিনা হাসপাতালের সামনেও দুটি বিস্ফোরণ সংঘটিত হয়।
ডিএমপি জানিয়েছে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে অভিযোগমূলক তদন্ত চলছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল