ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
প্রবাসী ভোটারদের ব্যালট দেরিতে পৌঁছালে গণনা হবে না: ইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দ্রুত কাজ করতে গিয়ে যথাযথ ট্রায়ালের সময় পাওয়া যায়নি। তবে আগামী ১৮ নভেম্বর 'পোস্টাল ভোট বিডি' নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রবাসীদের পাঠানো ব্যালট সময়মতো না পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি নিয়ে দূতাবাস ও মিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন সভায় তিনি এই তথ্য জানান। সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও পাঠানোর প্রক্রিয়া ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার বলেন, ভোট দেওয়ার পর ফেরত খাম আর নির্বাচন কমিশনে আসবে না; সরাসরি রিটার্নিং অফিসারের কাছে যাবে। ডাক বিভাগ ঢাকায় খামগুলো সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবে। দেশে ভোট গণনার দিন কেন্দ্রভিত্তিক প্রবাসীদের ভোটও গণনা করা হবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ প্রবাসীদের উদ্দেশে বলেন, সঠিক তথ্য ও সঠিক ঠিকানা দিয়ে নিবন্ধন করুন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর দ্রুততম সময়ে ভোট দিয়ে পাঠাতে হবে।
দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "আপনাদের মাধ্যমেই আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাচ্ছি। অনুরোধ, কমিউনিটিতে এ তথ্য জানিয়ে দিন। ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। অ্যাপটি ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।"
প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় সাধারণত দীর্ঘ ট্রায়াল প্রয়োজন হয়। কিন্তু প্রবাসীদের প্রত্যাশা পূরণে আমরা দ্রুত কাজ করতে গিয়ে সেই সময় পাইনি। প্রথম চ্যালেঞ্জটা নতুনত্বের- এখানে টুকটাক সমস্যা থাকতে পারে। সবাইকে সহযোগিতা করতে হবে এবং ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে ডিসেম্বরেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)