ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মারা গেলেন মুস্তাফা জামান আব্বাসী, শেষ হল এক কিংবদন্তির যাত্রা
ডুয়া ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর।
শনিবার (১০ মে) ভোররাতে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যু সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কন্যা শারমিনী আব্বাসী।
নানাবিধ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন বিশিষ্ট সংগীত গবেষক ও শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের এক খ্যাতিমান সংগীত পরিবারের সদস্য। তাঁর পিতা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন পল্লিগীতির কিংবদন্তি কণ্ঠশিল্পী, যিনি গ্রামীণ বাংলার গানকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলেন। চাচা আব্দুল করিম ছিলেন জনপ্রিয় ভাওয়াইয়া ও ভাটিয়ালি গায়ক। বড় ভাই মোস্তফা কামাল ছিলেন খ্যাতিমান আইনবিদ, আর মোস্তফা কামালের কন্যা নাশিদ কামাল একজন খ্যাতনামা শিল্পী। তাঁর বোন ফেরদৌসী রহমান দেশের একজন বরেণ্য সংগীতজ্ঞ ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী।
১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা জামান আব্বাসী। তাঁর শৈশব ও কৈশোর কাটে কলকাতায়। তাঁদের পরিবারের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কলকাতা থেকেই তার শিক্ষাজীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে বিএ অনার্স ও ১৯৬০ সালে এমএ সম্পন্ন করেন। এরপর তিনি হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে শিক্ষা লাভ করেন।
সংগীত সাধনা, সাহিত্যচর্চা এবং গবেষণার মাধ্যমে মুস্তাফা জামান আব্বাসী নিজস্ব একটি অবস্থান গড়ে তোলেন। তিনি ছিলেন রেডিও ও টেলিভিশনের পরিচিত মুখ, সংগীতবিষয়ক বহু অনুষ্ঠান পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি পত্রপত্রিকায় একজন জনপ্রিয় কলাম লেখক হিসেবেও পরিচিত ছিলেন।
পেশাগত জীবনে তিনি শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। ২৫টিরও বেশি দেশে ভাটিয়ালি, বিচ্ছেদি, ভাওয়াইয়া, চটকা ও নজরুলসংগীত পরিবেশন করে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ইউনেসকোর আওতায় ‘বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিক’-এর সভাপতির দায়িত্ব তিনি ১১ বছর পালন করেন এবং বহু আন্তর্জাতিক সংগীত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
মুস্তাফা জামান আব্বাসী ছিলেন একজন সত্যিকারের সাংস্কৃতিক দূত, যিনি সংগীত ও সাহিত্যে নিজস্ব স্বাক্ষর রেখে গেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি