ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নদীপথে ৬২ ভারতীয়কে বাংলাদেশে ঢোকালো বিএসএফ
ডুয়া ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুন্দরবনের নদীপথ ব্যবহার করে ৬০ থেকে ৬২ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্তসংলগ্ন মান্দারবাড়ীয়া এলাকার নদীপথ দিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বনবিভাগ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম জানান, অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদের সীমান্ত পার করে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, বিএসএফের সদস্যরা আরও কিছু ভারতীয় নাগরিককে সুন্দরবনের ভেতরে ফেলে রেখে গেছে। বিষয়টি জানানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্টগার্ডকে। পরবর্তী ব্যবস্থা তারা নেবেন।
কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা গেছে, তারা বনবিভাগের মাধ্যমে এ বিষয়ে অবহিত হয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)