ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এবার ট্রাকের ধাক্কায় কবি নজরুল কলেজের শিক্ষার্থীর মৃত্যু
ডুয়া নিউজ: দেশে ব্যাপকহারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গতকাল এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ৬ জন নিহত হওয়া। এর আগে সচিবালয়ে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হন।
এদিকে আজ গাজীপুরের তারগাছা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আসিফ আদনান (২০) নামে সরকারি কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইকবাল হাসান (২০) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসিফ আদনানকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
জানা গেছে, নিহত আসিফ আদনান লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা সহপাঠী মো. আতাউর ইসলাম জানান, আজ ভোরে মোটরসাইকেলে করে আমার দুই বন্ধু আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিল। এ সময় তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে এলে আসিফ আর বেঁচে নেই বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান নামে এক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী হাসানের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ