ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
গোয়েন্দা তথ্যে আরব সাগরে টহল বাড়ালো ভারত
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে। একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার আরব সাগরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার ইঙ্গিত পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। সেই তথ্যের ভিত্তিতে সমুদ্রসীমায় টহল ও নজরদারি বাড়িয়েছে ভারতের নৌবাহিনী।
শুক্রবার (৯ মে) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের নৌবাহিনী সূত্রে এমন সিদ্ধান্তের কথা উঠে এসেছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তান আরব সাগরে হামলার ছক কষছে। একইসঙ্গে জম্মু-কাশ্মীর এবং রাজস্থানের জয়সালমির অঞ্চলে ড্রোন হামলার পরিকল্পনার কথাও উঠে এসেছে।
এই সতর্কবার্তার পরই আরব সাগরে নিরাপত্তা জোরদার করে ভারতের নৌবাহিনী।
প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে একটি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। এ ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
মঙ্গলবার দিবাগত রাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান দাবি করেছে, ওই রাতে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করা ভারতের ২৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অপরদিকে ভারত জানিয়েছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
যদিও ভারত যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেনি, তবে রয়টার্সকে দেওয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান চীনা তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তার মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট