ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা বানাতে পরিচালকদের প্রতিযোগিতা!
ডুয়া ডেস্ক: পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতের চালানো সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে শুরু হয়েছে সিনেমার নাম নিবন্ধনের হিড়িক। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যে অন্তত ১৫ জন নির্মাতা ও প্রযোজক ‘অপারেশন সিন্দুর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে নাম নিবন্ধনের জন্য আবেদন করেছেন।
গণমাধ্যমটি জানায়, ‘সিনেমার নাম হিসেবে ‘অপারেশন সিঁদুর’ পেতে প্রযোজকদের মধ্যে হিড়িক পড়ে গেছে। ইতোমধ্যে ১৫ জনের মতো নির্মাতা ও বেশ কয়েকজন প্রযোজক এই শিরোনামের জন্য আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এসডাব্লুআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি।’
তবে বলিউডে জাতীয় ঘটনা কেন্দ্রিক নাম নিবন্ধনের প্রবণতা নতুন কিছু নয়। অতীতেও বড় কোনো জাতীয় বা সামরিক ঘটনার পর নির্মাতারা সংশ্লিষ্ট শিরোনাম বা ধারণা নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখিয়ে আসছেন, যা পরে পর্দায় রূপ পেয়েছে সফল ছবিতে।
এই ধারার উল্লেখযোগ্য কিছু উদাহরণ হলো যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উরি’, ‘ওয়ার’ এবং ‘ফাইটার’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)