ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়লেন হাসনাত
ডুয়া ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত গণহত্যার ঘটনার কোনো দৃশ্যমান বিচার হয়নি। এর বিপরীতে, সাবেক সরকারে থাকা মন্ত্রী ও সংসদ সদস্যরা দেশ ছেড়ে বিদেশে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছেন। সর্বশেষ বুধবার দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়ে যাওয়ার পর রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে।
এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি লিখেছেন, “খুনিকে দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।”
আরও লিখেছেন, “দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও তা শুরু হয়নি। অথচ আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?”
পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, “তা ইন্টেরিম সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?”
উল্লেখ্য, গত জুলাই মাসে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নয় মাস পার হয়েছে। এর মধ্যে বুধবার রাত ৩টা ৫ মিনিটে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেন, যা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর