ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
রুট পরিবর্তনে লাগছে বাড়তি সময়, বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়ও
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আকাশপথে চলাচলকারী ফ্লাইটগুলোতে। নিরাপত্তার কারণে বাংলাদেশের বিভিন্ন বিমানসংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। ফলে ফ্লাইট পরিচালনায় সময় যেমন বেড়েছে তেমনি বেড়েছে জ্বালানি খরচও। তবে হজ ফ্লাইটগুলো এই পরিস্থিতিতে প্রভাবিত হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত-পাকিস্তান আকাশপথ এখন অনিরাপদ বিবেচনায় নেওয়া হচ্ছে। বুধবার পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলার কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প গন্তব্যে অবতরণ করতে হয়েছে। এর মধ্যে একটি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ওমানের মাসকটে, একটি জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট দুবাইয়ে অবতরণ করে এবং আরেকটি কুয়েতে ফিরে যায়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিকল্প রুট ব্যবহারের কারণে বুধবার মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৩০ মিনিট দেরিতে পৌঁছায়। তবে বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, সব ফ্লাইট এখন পাকিস্তান এড়িয়ে ওমান উপসাগর হয়ে আরব আমিরাতের দিক দিয়ে চলাচল করছে। এতে সময় ও জ্বালানি ব্যয় বাড়লেও টিকিটের দাম বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, তাদের ফ্লাইটগুলো এখন করাচির পরিবর্তে মুম্বাইয়ের আকাশসীমা ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট