ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে তালেবানের সতর্কবার্তা
ডুয়া ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। বুধবার (৭ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দুই প্রতিবেশী রাষ্ট্রকে সতর্ক করা হয়।
বিবৃতিতে বলা হয়, সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর যেভাবে উত্তেজনা বাড়ছে, তা এই অঞ্চলের স্বার্থের পরিপন্থী। সংঘাতের পথ ছেড়ে ভারত ও পাকিস্তানকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানিয়েছে কাবুল। একইসঙ্গে উভয় দেশকে সংযম প্রদর্শনেরও অনুরোধ জানানো হয়েছে।
এ উত্তেজনার সূচনা ঘটে জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর, যখন ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়।
ভারত দাবি করে, মাত্র ২৫ মিনিটে তারা পাকিস্তানের ভেতরে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে ৭০ জন নিহত হয়। তবে পাকিস্তান বলছে, এই হামলায় তাদের ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
এছাড়া, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি হয়েছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে।
চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বুধবার জরুরি বৈঠক করে। সেখানে ভারতীয় হামলার জবাবে যথাযথ সামরিক প্রতিক্রিয়া নেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দেওয়া হয়।
পাকিস্তানে ভারতের এই হামলাকে ‘যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরেছে। একইসঙ্গে ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে। সূত্র: এএফপি, রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার