ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন করেছে ঢাবি, কমছে উপাচার্যের ক্ষমতা
ডুয়া নিউজ: উপাচার্যের ক্ষমতার ভারসাম্য আনতে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে সিনিয়র ম্যানেজমেন্ট টিম গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ফলে উপাচার্যের সর্বময় ক্ষমতা আর থাকছে না। এটি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের উদ্যোগেই হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উপাচার্যের ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান নিজেই বিষয়টি জানান।
উপাচার্য বলেন, আমি অংশীদারত্বের ভিত্তিতে বিকেন্দ্রীকৃত প্রশাসন চালু করার উদ্যোগ নিয়েছি, যাতে উপাচার্য দপ্তরে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে। এ লক্ষ্যে আমাকে সহ দুই উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্টারকে নিয়ে মোট ছয় সদস্যের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) গঠন করেছি। ইতোমধ্যে এটি সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।
তিনি আরও বলেন, এখন আর উপাচার্য এককভাবে সব সিদ্ধান্ত নিতে পারবেন না। ডাকসুর ক্ষেত্রেও আমি চেষ্টা করেছি যেন উপাচার্যের ক্ষমতায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য থাকে। ডাকসু বিষয়ে উপাচার্য এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, সিন্ডিকেটকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া ডাকসুর বিষয়েও উপাচার্যের বিরুদ্ধে মামলা ও আপিল করার সুযোগ থাকবে।
এসব পদক্ষেপই উপাচার্যের ক্ষমতায় সঠিক ভারসাম্য আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর