ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর পুনর্মিলনী ২৪ জানুয়ারী
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুপডা’র ১৫ তম পুনর্মিলনী আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও পুনর্মিলনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (০৪ অক্টোবর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফ্লোরে সংগঠনের নির্বাহী কমিটি ও ব্যাচ প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গত বছরের ন্যায় এবছরও পুনর্মিলনীর চাঁদার হার জনপ্রতি এক হাজার টাকায় বহাল রাখা হয়। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ২০ ডিসেম্বর, ২০২৪।
সভায় ডুপডা’র সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজীকে আহ্বায়ক করে পুনর্মিলনী উদযাপন কমিটি, রশিদ আহমেদ মামুনকে আহ্বায়ক করে রেজিস্ট্রেশন উপ-কমিটি, মো. তহাকে আহ্বায়ক করে অর্থ উপ-কমিটি এবং অধ্যাপক জাকির হোসেন জামালকে আহ্বায়ক করে প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়। অন্যান্য কমিটি পরবর্তীতে গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ব্যাচ প্রতিনিধিদের নিজ নিজ ব্যাচের সদস্যদের পুনর্মিলনী অংশগ্রহণের যাবতীয় প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ করা হয়।
ডুপডা’র সভাপতি অধ্যাপক সুলতানা মুনিরা জাহান কুঁড়ির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।
সদস্য ও ব্যাচ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন খসরু, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, জাকিয়া আহমেদ, ব্যারিস্টার মোহাম্মদ আলী, আবদুল কাদের তালুকদার, হোসনে আরা বেগম বুলু, আশরাফুল হক মুকুল, আবদুস সাত্তার মিয়াজী, আতাউর রহমান রতন, আরিফুর রহমান,রেহেনা আক্তার ছুটি, অধ্যাপক জাকির হোসেন জামাল, আইয়ুব বাঙ্গালী, রেজাউল করিম, রশিদ আহমেদ মামুন, জেসমিন ফেরদৌস মিনি, সালেহা খাতুন স্নিগ্ধা, মো. তহা, আতিকুর রহমান লিপন, কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বাবু, শুভ্রা দেবনাথ, মেহবুবা খান মৌরী প্রমূখ।
মিজান/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?