ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
চিন্ময়ের জামিন স্থগিত
ডুয়া ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্ট থেকে দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার (০৬ মে) বিচারপতি মো. রেজাউল হকের একক চেম্বার বেঞ্চ এ আদেশ দেন।
চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ।
এর আগে, গত বুধবার রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নেন চেম্বার বিচারপতির আদালত। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য নতুন দিন ঠিক করা হয়। সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিলেন, “চেম্বার বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসামির আইনজীবীর বক্তব্য শুনবেন। তারপর আদেশ দেবেন।”
একই দিন বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন প্রদান করেন হাইকোর্ট। তবে জামিন আদেশের পরপরই রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আবেদন করে।
গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর, ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পরবর্তী সময়ে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। জামিনের জন্য পরদিন আবেদন করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে, সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে চিন্ময় কারাগারে আছেন। ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করেন চিন্ময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ