ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শ্যামল দত্তকে জামিন দিতে হাইকোর্টের রুল
ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেকে ঘটে যাওয়া একটি হত্যা মামলায় ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে জামিন কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (৬ মে) বিচারপতি বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্টে বেঞ্চ এ রুল দেন।
এ সময় আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।
পরে আইনজীবী নাজমুস সাকিব জানান, “আদালত জামিন প্রশ্নে রুল জারি করেছেন।”
গত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৬৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এতে শ্যামল দত্ত ২৮ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত হন।
মামলার বিবরণে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিজয় মিছিলে যোগ দিতে যান ফজলু। সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১৪ নম্বর মোড়ে দিগন্ত ফিলিং স্টেশনের সামনে তাকে গুলি করা হয়।
গুলিটি তার কোমরের এক পাশে লাগার পর অপর পাশে দিয়ে বেরিয়ে যায়, ফলে মারাত্মক রক্তক্ষরণ হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে, ১৬ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুসহ সাংবাদিক শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় শ্যামল দত্তকে ৭ দিনের রিমান্ডেও নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি