ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ভারতের অভিযোগের বিপক্ষে ওআইসি
ডুয়া ডেস্ক: কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলায় পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করেছে ভারত। ইতোমধ্যেই সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে চলেছে। তবে এটা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে।
সোমবার (৫ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
ইসলামি সংবাদমাধ্যমটি বলছে, “পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘ভিত্তিহীন অভিযোগ’ দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাজনিত উত্তেজনা আরও বাড়াচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার এক যৌথ বিবৃতিতে ওআইসি বলেছে, এই ধরনের অভিযোগ ইতোমধ্যেই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে।”
৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত এই সংস্থা এক বিবৃতিতে বলেছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতিগত অবস্থান স্পষ্ট এবং আমরা যে কোনও রূপের সন্ত্রাসবাদকে নিন্দা জানাই, তা যেই করুক এবং যেখানেই করুক।”
সংস্থাটি জানিয়েছে, “কোনও দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতি বা জাতীয়তাকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার যেকোনও প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করি।”
ইসলামি সংস্থার এই বিবৃতিতে কাশ্মির ইস্যুও বিশেষভাবে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, “দীর্ঘদিন ধরে অমীমাংসিত এই সমস্যা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার মূল অন্তরায়। জম্মু ও কাশ্মিরের মানুষ এখনও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত।”
ওআইসি আরও বলেছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং প্রভাবশালী দেশগুলোর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে পরিস্থিতি শান্ত করা যায় এবং উত্তেজনা কমানো যায়।
প্রসঙ্গত, ওআইসি (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) একাধিকবার কাশ্মিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করেছে। তবে ভারত বরাবরই ওআইসির এই ধরনের বিবৃতিকে "অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ" হিসেবে খারিজ করে এসেছে।
সম্প্রতি জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে সবচেয়ে বড় হামলা হিসেবে চিহ্নিত হয়েছে। অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
ভয়াবহ এই হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থগিত হয়ে গেছে। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে