ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
এসএসসিতে নকল: সহায়তাকারী শিক্ষকদের তালিকা হচ্ছে
ডুয়া ডেস্ক : ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তার অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের কাজ করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার নীতিমালা লঙ্ঘন করে যেসব কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শক নকল বা অসদুপায়কে প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সোমবার (৫ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, এসএসসি ২০২৫ পরীক্ষায় দায়িত্ব পালনকালে যেসব শিক্ষক নীতিমালার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বহিষ্কার হয়েছেন বা দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন, তাদের তথ্য নির্ধারিত ফরমে আগামী ১৪ মে’র মধ্যে বোর্ডে পাঠাতে হবে। তথ্য পাঠাতে হবে ই-মেইল ঠিকানা: [email protected]এ।
চিঠিটিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করে সময়মতো তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্র, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি এবং কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার রুটিন অনুযায়ী ১৩ মে পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ