ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবির সাবেক ভিসিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
ঢাবি প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক দুই উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং তৎকালীন প্রক্টর গোলাম রাব্বানীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (৪ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের সংগঠক রাশেদ খাঁন বাদী হয়ে এই মামলা করেছেন। মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
এজাহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে এক নম্বর আসামি করা হয়েছে।
এছাড়া সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখার সাবেক সভাপতি আবিদ আল হাসান, ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, সাবেক কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি সাকিব হাসান সুইম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, ঢাবি শিক্ষক সমিতির তৎকালীন সভাপতি পরে উপাচার্য হওয়া অধ্যাপক মাকসুদ কামাল, ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আবদুস সামাদকে আসামি করা হয়েছে।
এর বাইরে অজ্ঞাতনামা হিসেবে আনুমানিক পাঁচ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।
রাশেদ খান বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) নেতা–কর্মীরা তাঁদের ওপর যেসব হামলা ও নির্যাতন করেছেন, সেগুলোর বিচার চেয়ে এখন মামলা করবেন।
তিনি বলেন, ‘প্রশ্ন আসতে পারে, ২০১৮ সালের ঘটনায় ২০২৫ সালে কেন মামলা করা হচ্ছে? আমি বলব, এটা কোনো মামলা–বাণিজ্য নয়। আমাদের ওপর হওয়া জুলুমের বিচার চেয়ে এই মামলা করা হচ্ছে।’
বিগত ফ্যাসিবাদি আমলে তাঁদের ওপরে বিভিন্ন সময় হামলার ঘটনায় তাঁরা মামলা করতে গেলে পুলিশ মামলা নিতো না বলে গণ অধিকার পরিষদের এই নেতা অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের কক্ষে হামলার ঘটনায়ও ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিজেদের মতো করে একটি মামলা করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস