ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিখোঁজ ঢাবি ছাত্র খালেদের ছিলো ‘জিনের আছর’
ঢাবি প্রতিনিধি: চারদিন ‘নিখোঁজ’ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানের ছিলো ‘জিনের আছর’- এমনটাই দাবি করেছেন খালেদের বাবা লুৎফর রহমান। যদিও খালেদের দাবি, তিনি এ বিষয়ে (জিনের আচর) আগে থেকে জানতেন না।
লুৎফর রহমান বলেন, ‘খালেদের ছোট থেকে জিনের আছর ছিল। ৯ম বা ১০ম শ্রেণিতে থাকাকালীন সে একবার এরকম নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন পরে তাকে পাওয়া যায়; কিন্তু এই বিষয়টি আমরা খালেদকে জানাই নাই।'
ডাক্তারের বরাত দিয়ে খালেদের বাবা জানান, ‘সে বর্তমানে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।’
ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এতো দিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যপারে জানতে চাইলে খালেদ বলেন, ডাকসু নিয়ে এখনও আমার কোনো পরিকল্পনা নেই। আমি দাঁড়াবো কি না সেটি এখনও ঠিক করিনি। তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এ ধরনের পথ বেছে নিতে হবে এমনটি আমার মনে হয় না। তবে ডাকসু নিয়ে আমার এখনও কোনো প্ল্যান নেই।'
খালেদ এখন এই সমস্যার জন্য নিজের মানসিক অবস্থাকেই দায়ী করছেন। যদিও তার বক্তব্যে অনেকটা গড়মিল লক্ষ্য করা গেছে। তিনি এর আগে দাবি করেছেন, সুনামগঞ্জ, পঞ্চগড় ও বরিশাল ঘুরেছেন। কিন্তু এখন তার দাবি, চট্টগ্রাম, পঞ্চগড় ও সুনামগঞ্জ ঘুরেছেন।
তিনি বলেন, ‘পঞ্চগড়ে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। আমার সাথে চারজন ছিলো।’
কিছু মনে করতে না পারলে, ভাত খাওয়া; সাথে চারজন থাকা এসব কিভাবে বলতে পারছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এখন ঠিকমতো কোনোকিছু মনে করতে পারছি না।’
এর আগে খালেদ নিখোঁজ হওয়ার চারদিন পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিজ হলে ফিরে আসেন। এরপর দু’দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার নিখোঁজ হওয়া এবং ফিরে আসার তথ্যে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। প্রশ্ন উঠেছে, খালেদ গুম হয়েছিলেন নাকি নিজেই আত্মগোপনে ছিলেন। অনেকের দাবি, প্রচারের জন্য আত্মগোপনে ছিলেন খালেদ। এসব প্রশ্নের জবাব দিতে আজ বৃহস্পতিবার বিকালে বাবাসহ সংবাদ সম্মেলনে আসেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির