ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৩ দিনের ছুটিতেও কক্সবাজারে নেই পর্যটকদের ভিড়
ডুয়া ডেস্ক: মে দিবস (বৃহস্পতিবার), সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেলেও কক্সবাজারে আশানুরূপ পর্যটকের ভিড় দেখা যায়নি।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই শহরে ছুটিতে কিছু পর্যটক এলেও অন্যবারের মতো ভিড় ছিল না। কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির তথ্যমতে, বৃহস্পতিবার ৮০-৯০ শতাংশ রুম বুক থাকলেও শুক্রবার তা কমে দাঁড়ায় ৪০-৫০ শতাংশে। তবে বিকেলে সৈকতে স্থানীয় দর্শনার্থীদের আনাগোনায় কিছুটা জমে উঠেছে পরিবেশ বলে জানান লাইফগার্ড ও বিচকর্মীরা।
সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, বৈশাখের গরম ও দিনে অতিরিক্ত উষ্ণতার কারণে মানুষ ভ্রমণে কম আগ্রহী। অনেক হোটেল-মোটেল মে দিবসে কিছু আগাম বুকিং পেলেও পরে অনেক কক্ষ ফাঁকা ছিল। ব্যবসায়ীরা তাই ক্ষতির মুখে পড়েছেন।
কক্সবাজার ট্যুরিস্ট ক্লাব ও ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সভাপতি মুহাম্মদ রেজাউল করিম জানান, পর্যটক এসেছেন তবে গরম ও আবহাওয়া পরিবর্তনের কারণে উপস্থিতি উল্লেখযোগ্য নয়।
সী সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান বলেন, উত্তাল সাগরে নিরাপত্তার জন্য পতাকা ও লাইফগার্ড নির্দেশনা মানতে পর্যটকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
হোয়াইট অর্কিড হোটেলের মহাব্যবস্থাপক ও হোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সংগঠনিক সম্পাদক রিয়াদ ইফতেখার বলেন, প্রায় ৫০০ আবাসিক স্থানের গড় বুকিং ৫০-৫৫ শতাংশে নেমে এসেছে।
সী-নাইট হোটেলের ব্যবস্থাপক শফিক ফরাজী বলেন, কিছু নামকরা হোটেলে ৮০-৯০ শতাংশ বুকিং থাকলেও গড় হিসেব ৫০-৬০ শতাংশ। তবে এ উপস্থিতি কিছুটা হলেও আশাবাদী করেছে হোটেল ব্যবসায়ীদের।
টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ছুটিতে পর্যটক সমাগমের আশায় বাড়ানো হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। কোথাও সমস্যা হলে পর্যটকদের টুরিস্ট পুলিশ বা তথ্য কেন্দ্রে জানাতে অনুরোধ করা হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের টহল চলমান রয়েছে। হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি