ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
গণমাধ্যম নিয়ন্ত্রণে কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
ডুয়া ডেস্ক: স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ানো সব ধরনের কালো আইন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শুক্রবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিবৃতিতে ডিআরইউ জানায়, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। এই উপলক্ষে প্রতিবছর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে গণমাধ্যম স্বাধীনতার সূচক প্রকাশ করে। তাদের ওয়েবসাইট অনুযায়ী, ২০০২ সাল থেকে এ সূচক প্রকাশিত হয়ে আসছে। চলতি বছর বাংলাদেশ ১৬৫তম স্থান থেকে উঠে এসেছে ১৪৯তম স্থানে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি ইতিবাচক হলেও সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা এখনো প্রশ্নের মুখে।
তারা বলেন, সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত থাকলেও বাস্তবে সাংবাদিকরা নিপীড়ন, গ্রেপ্তার, মিথ্যা মামলা, গুম ও হত্যার শিকার হচ্ছেন। এমনকি সম্পাদকরাও নিরাপদ নন। স্বাধীন সাংবাদিকতার পথে যেসব আইন বাধা হয়ে দাঁড়িয়েছে, সেগুলো বাতিল করা জরুরি।
ডিআরইউর বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের দমন করতে নানা ধরনের আইন থাকলেও তাদের সুরক্ষায় কার্যকর কোনো আইন নেই। কালো আইন রেখে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। তাই সব ধরনের গণমাধ্যমবিরোধী আইন বাতিল করে একটি স্বাধীন ও নিরাপদ সাংবাদিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি