ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিরের ওপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনাটি ঘটে শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলা বিভাগের ২০১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়।
ঘটনার পর গভীর রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত নোমানকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে কোনো শিক্ষককে মারধর করার ঘটনা নজিরবিহীন ও অত্যন্ত ন্যক্কারজনক। তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)