ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মোজাম্বিকে লুটপাটে নিঃস্ব হাজারো বাংলাদেশি; সরকার-সমন্বয়কদের সাহযোগিতা কামনা
ডুয়া নিউজ: পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, দেখা দিয়েছে নৈরাজ্য। আর এর শিকার হয়েছেন হাজার হাজার বাংলাদেশি।
দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। চলমান এই নৈরাজ্যের কারণে সেখানে ব্যবসাসহ বিভিন্ন কারণে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। জানমাল রক্ষায় তারা অন্তর্বর্তী সরকারের সাহায্য চেয়েছেন।
গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) মোজাম্বিক প্রবাসী মোহাম্মাদ সাইদুর রহমান এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা কামনা করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। মোজাম্বিকের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রবাসীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। সরকারি ও বিরোধী দলের সংঘর্ষের মধ্যে পড়ে গেছি আমরা। এখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি সব কিছু হামলার শিকার হয়েছে। আমরা এখন রাস্তার মধ্যে মানবেতর জীবন-যাপন করছি।
তিনি আরও বলেন, আমরা এখন বিভিন্ন থানায় অবস্থান নিয়েছি। যেহেতু এখানে বাংলাদেশি দূতাবাস টাইপ কিছু নেই, তাই অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে আমরা এর সমাধান চাই।
দেশটিতে অবস্থানরত আরেক প্রবাসী নিজাম উদ্দীন বলেন, একটা প্রদেশে ৯০ শতাংশের বেশি দোকানপাট লুটপাটের শিকার হয়েছে। আমরা খুব অসহায় হয়ে পড়েছি। এ পরিস্থিতি থেকে রেহাই পেতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের কাছে সাহায্য চাই।
ছাত্র সমন্বয়কসহ সবাই যেন উদ্যোগ নিয়ে আমাদের সহায়তায় এগিয়ে আসেন, সেই আহ্বানও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’