ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু
ডুয়া ডেস্ক: চলতি বছর হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ২৯ এপ্রিল মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সৌদি আরবে হজ মিশনের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ হজ অফিস ঢাকা, বিমান সংস্থা, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং সৌদি আরবের হজ সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
২০২৫ সালের হিজরি ১৪৪৬ সনের হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত বাংলাদেশ থেকে এক হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত ২৮ এপ্রিল ঢাকার আশকোনা হজ ক্যাম্পে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট (এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়, এতে ছিলেন ৩৯৮ জন হজযাত্রী।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
তিনটি এয়ারলাইনস — বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া ও ফ্লাইনাস — ২৩২টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনা করবে। বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।
প্রাক-হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)