ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
ডুয়া ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২১ ডিসেম্বর সৌদি আরব সময় বেলা ১১টার দিকে মদিনা শহরে ময়লার গাড়িকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার বাংলাদেশি শ্রমিক নিহত হন।
নিহতদের মধ্যে দুইজনের বাড়ি ময়মনসিংহে এবং বাকি দুইজনের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।
ময়মনসিংহের নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল গ্রামের বদরুদ্দিন তোতা মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮) ও নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম হোসেন (২৫)।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি ফেরদৌস আলম বলেন, এক বছর আগে সংসারের হাল ধরতে সৌদি আরবের মদিনায় গিয়েছিলেন ইকরাম। অপরজন সুমন এক যুগ ধরে মদিনায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে তারা রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ঘটনার দিন সকালে কাজ করে ময়লার গাড়িতে করে ৮ থেকে ১০ জন কর্মী নিজ বাসায় ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইকরাম ও সুমনসহ টাঙ্গাইলের আরও দুইজন মারা যান। এ সময় আহত হন আরও দুজন।
নিহতদের পরিবার মরদেহ আনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পাগলা থানার ওসি ফেরদৌস আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)