ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জিআই স্বীকৃতি পেলো আরও ২৪ দেশীয় পণ্য
ডুয়া ডেস্ক: নতুন করে ভৌগোলিক নির্দেশকের (জিআই) স্বীকৃতি পেয়েছে আরও ২৪টি দেশীয় পণ্য।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান।
শিল্প উপদেষ্টা বলেন, “নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরী লিচু, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টিসহ ২৪টি পণ্যকে জিআই সনদ দেওয়া হয়েছে।”
আদিলুর রহমান আরও বলেন, সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্ব নিশ্চিত করার জন্য আইনি কাঠামো আরও জোরদার করা প্রয়োজন।
এ সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “পেটেন্টের আওতায় দেশের গানগুলোর অডিও ভিজ্যুয়াল সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলে বিশ্ববাজারে আমাদের গান ও শিল্পীদের টিকে থাকতে সহজ হবে।”
নিবন্ধন সনদপ্রাপ্ত ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্যের মধ্যে রয়েছে:
১. নরসিংদীর লটকন (৩২) ২. মধুপুরের আনারস (৩৩) ৩. ভোলার মহিষের দুধের কাঁচাদই (৩৪) ৪. মাগুরার হাজরাপুরী লিচু (৩৫) ৫. সিরাজগঞ্জের গামছা (৩৬) ৬. সিলেটের মণিপুরি শাড়ি (৩৭) ৭. মিরপুরের কাতান শাড়ি (৩৮) ৮. ঢাকাই ফুটি কার্পাস তুলা (৩৯) ৯. কুমিল্লার খাদি (৪০) ১০. ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি (৪১) ১১. গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না (৪২) ১২. সুন্দরবনের মধু (৪৩) ১৩. শেরপুরের ছানার পায়েস (৪৪) ১৪. সিরাজগঞ্জের লুঙ্গি (৪৫) ১৫. গাজীপুরের কাঁঠাল (৪৬) ১৬. কিশোরগঞ্জের রাতাবোরো ধান (৪৭) ১৭. অষ্টগ্রামের পনির (৪৮) ১৮. বরিশালের আমড়া (৪৯) ১৯. কুমারখালীর বেডশিট (৫০) ২০. দিনাজপুরের বেদানা লিচু (৫১) ২১. মুন্সিগঞ্জের পাতক্ষীর (৫২) ২২. নওগাঁর নাকফজলি আম (৫৩) ২৩. টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশ (৫৪) ২৪. ঢাকাই ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ (৫৫)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি