ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কমল জ্বালানি তেলের দাম
ডুয়া ডেস্ক: আগামী মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা করে কমিয়েছে সরকার।
আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের মূল্য ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে, অকটেন ও পেট্রোলের দাম এক টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তার আগে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম এক টাকা বাড়িয়ে ১০৪ টাকা থেকে ১০৫ টাকা, অকটেন ১২৫ টাকা থেকে ১২৬ টাকা এবং পেট্রোল ১২১ টাকা থেকে ১২২ টাকা নির্ধারণ করা হয়।
বিশ্ববাজারের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার ২০২৩ সালের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করেছে। এর আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে। এ প্রক্রিয়ায় সরকার কখনও দাম কমিয়েছে, কখনও অপরিবর্তিত রেখেছে, আবার প্রয়োজন অনুযায়ী বাড়িয়েছে।
গত বছরের ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ৬ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা কমানো হয়।
পরবর্তীতে, অক্টোবর মাসের মূল্য নির্ধারণে নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়, তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়। এরপর ডিসেম্বরের শেষ দিনে নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম আরও এক টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়, পেট্রোল ১২১ টাকা এবং অকটেন ১২৫ টাকা আগের মতোই রাখা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল