ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
ডুয়া ডেস্ক: চলতি বছরে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের মানুষ ঈদুল আজহার সময় দীর্ঘ ছুটি পাবেন বলে ধারণা করা হচ্ছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। তার আগের দিন পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
সৌদি আরবে হজে যাওয়া মুসল্লিরা এ দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে কাটান। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই দিনে আল্লাহ তায়ালা তার বান্দাদের গুনাহ মাফ করে দেন।
ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণে ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিন বৈঠকে বসবে। ওইদিন সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটিও পূর্ব আকাশে জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করবে।
জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, “(আধুনিক যন্ত্রের মাধ্যমে) আগামী ২৭ মে সকালেই জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে ২৮ মে জিলহজের প্রথম এবং ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন।”
সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই ৫ জুনকে আরাফাত দিবস হিসেবে ছুটি ঘোষণা করেছে। এছাড়া ৬ থেকে ৮ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটিও অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
ঈদুল আজহার মধ্য দিয়েই সৌদি আরবে হজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ পালনের জন্য মক্কায় সমবেত হন।সূত্র: আল আরাবিয়া
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত