ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঢাবির বাসে হামলাকারী ৫ জন গ্রেফতার
ঢাবি প্রতিনিধি: উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ডুয়া নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, আজকে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকিদেরও ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বাসের ড্রাইভারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে অন্তত তিনজন গুরুতর আহত হন বলে।
ঘটনার পর উত্তরায় ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশকে জোর দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি