ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য অধিদপ্তরে তালা
ডুয়া ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নেমেছেন কোভিড-১৯ প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তারা স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন। ফলে ভেতরে থাকা কর্মকর্তারা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বলে জানা গেছে।
বিক্ষুব্ধ এসব স্বাস্থ্যকর্মী গত রবিবার থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।
জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে আন্দোলনরত কয়েকশ স্বাস্থ্যকর্মী অধিদপ্তরের গেটে তালা লাগিয়ে দেন।
আন্দোলনরত স্বাস্থ্যকর্মী জানান, ‘গত রোববার থেকে তাঁরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন। গতকাল সোমবার থেকে অনশন শুরু করেছেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে আজ মঙ্গলবার গেটে তালা দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় জরুরি স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার লক্ষ্যে সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়। তাঁদের কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে প্রকল্প সম্প্রসারণের সময় মেডিকেল অফিসার, নার্স ও টেকনোলজিস্টসহ আরও জনবল যুক্ত করা হলে মোট কর্মীর সংখ্যা দাঁড়ায় ১,১৫৪ জনে। বর্তমানে প্রকল্পে কর্মরত রয়েছেন ১,০০৪ জন।
জানা যায়, প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসে কর্মীরা জানুয়ারি থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রকল্প ছয় মাস বাড়ানো হবে এবং অর্গানোগ্রাম (ওপি) করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এমনটি বলা হলেও কোনো অগ্রগতি হয়নি বলে দাবি আন্দোলনকারীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)